আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ঘোষণা কেপ ভার্দের প্রেসিডেন্টের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি অভিষেক আসরেই নকআউট পর্বে উঠে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। এবার তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে উৎসবের আবহ। এমনকি কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘আমরা ১-০ গোলে জিতব।’

অভিষেক বিশ্বকাপেই কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে দারুণ নৈপুণ্য দেখিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে কোচ বুবিস্তার দল। সেই আত্মবিশ্বাস নিয়েই আর্জেন্টিনার বিপক্ষেও নির্ভীক ফুটবল খেলতে চায় তারা।

তবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি থাকবে বিশেষ সম্মানও। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে কেপ ভার্দে জাতীয় দলের একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হবে। জার্সিটিতে থাকবে তার নাম এবং বিখ্যাত ১০ নম্বর।

মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট নেভেস বলেন, ‘লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের। মেসি একজন মহান ফুটবলার। কেপ ভার্দের মানুষ তাকে অত্যন্ত সম্মান করে। আমাদের দেশের মানুষের কাছে তিনিই বিশ্বের সেরা ফুটবলার। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য সম্মান, গর্ব এবং জাতীয় দলের জন্য একটি বড় অর্জন।’

তবে মেসির প্রতি গভীর শ্রদ্ধা থাকলেও জয়ের স্বপ্ন থেকে একচুলও সরে আসেনি কেপ ভার্দে। ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে দাঁড়িয়ে আফ্রিকার এই ছোট দেশটি বিশ্বাস করে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে আরেকটি রূপকথার জন্ম দেওয়া সম্ভব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি