ছাত্রদল থেকেই আমার রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতা দলের তারেক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ ১৬:২২:১০
ছবি: সংগৃহীত

ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়েই নিজের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল বলে জানিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। বিভিন্ন সময়ের রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ, হামলার শিকার হওয়ার দাবি এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রস্তুতি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন তারেক রহমান।

স্ট্যাটাসে তিনি জানান, ২০১১ সালে ছাত্রদলের একটি মিছিলে সামনের সারিতে ছিলেন তিনি। ওই সময় কুমিল্লার রানীর দিঘীর পাড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের শহর শাখার নেতাকর্মীরা তাঁর গলায় এন্টিকাটার ধরেছিলেন বলে দাবি করেন তিনি।

তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালে কোটা আন্দোলনে যোগ দিতে একটি দল নিয়ে ঢাকায় এসে চারুকলার সামনে হামলার মুখে পড়েন তাঁরা। পরের বছর, ২০১৪ সালের নির্বাচন ঘিরে হরতাল-অবরোধ কর্মসূচিতেও সক্রিয় ছিলেন তিনি। পরে রাজনীতি থেকে বিরতি নিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় মনোযোগ দেন।

তবে ২০১৩ সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা তাঁকে আবারও আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালে কোটা আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসেন এবং ২০১৮ সালের আন্দোলনের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

২০১৮ সালের আন্দোলনের প্রস্তুতি সম্পর্কে তারেক রহমান লেখেন, সে সময় তিনি পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করতেন। আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন টেবিলে হাতে লেখা লিফলেট রেখে প্রচারণা চালাতেন। শিক্ষার্থীদের বৃহত্তর আন্দোলনের জন্য সংগঠিত করতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

নিজের ওই উদ্যোগে কনফিডেন্স ও ওরাকল সহযোগিতা করেছিল বলে দাবি করেন তারেক রহমান। বিশেষ করে কনফিডেন্সের শিক্ষক সানোয়ার স্যারের সহযোগিতার কথা স্মরণ করেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী