আসছে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যে কোন সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে তাই সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। দুঃসময়ে ত্যাগী ভূমিকা রাখা এবং জুলাই-আগস্ট পরবর্তী সময়ে ক্লিন ইমেজ ধরে রাখা ছাত্রনেতারাই নতুন কমিটিতে স্থান পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নেতৃত্বের দৌড়ে ২০০৮–২০০৯ সেশন থেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল এবং সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল।

জানা গেছে, এবারে ছাত্রদলের নতুন নেতৃত্বের আলোচনায় রয়েছেন শ্যামল মালুমও। বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

২০০৯–২০১০ সেশন থেকে আলোচনায় রয়েছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এছাড়াও আলোচনায় আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

২০১০–২০১১ সেশন থেকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

এছাড়া সম্ভাব্য ‘সুপার ফাইভ’-এ মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারাও থাকতে পারেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভুঁইয়া এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু আলোচনায় রয়েছেন।

সূত্র আরও জানিয়েছে, ছাত্রদলের নতুন কমিটি গঠনে অতীতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির ছাত্র নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। ফলে, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতাদের এই নতুন কমিটিতে স্থান পাওয়ার সম্ভাবনা কম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড