ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সিরিজই সেরা উপায়: তামিম ইকবাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে সাম্প্রতিক বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের পারস্পরিক অবস্থান। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাস্তব কোনো নিরাপত্তা বা ক্রিকেটীয় বাধা নেই, বরং নিয়মিত সিরিজই সম্পর্ক উন্নয়নের সবচেয়ে কার্যকর পথ।

তামিম বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আমিই প্রথম প্রকাশ্যে মত দেই যে, সিদ্ধান্তটি সঠিকভাবে সামলানো হয়নি। সে সময় আইসিসির নমনীয় অবস্থান থাকায় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব ছিল।'

তিনি আরও বলেন, '১৯৯৬-৯৭ সালের কথা মনে করলে দেখি, কেনিয়ার বিপক্ষে আইসিসি ট্রফি জিতে আমরা বিশ্বকাপে জায়গা পেয়েছিলাম। সেই অর্জন পুরো দেশকে উদযাপনে ভাসিয়েছিল। সেই আবেগই নতুন প্রজন্মকে ক্রিকেটে এনেছিল। কিন্তু আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপ খেলা থেকে সরে আসা ঠিক সিদ্ধান্ত ছিল না।'

বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে সম্ভাব্য ক্ষতির কথাও তুলে ধরেন তামিম বলেন, 'এতে অনেক খেলোয়াড় হয়তো জীবনে আর কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না, যা অত্যন্ত হতাশাজনক।'

ভারতের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তামিম স্পষ্টভাবে বলেন, 'বাংলাদেশে ভারতীয় দলের জন্য কখনোই কোনো নিরাপত্তা হুমকি ছিল না। বরং তাদের আগমনে স্টেডিয়াম দর্শকে পূর্ণ হয়ে যায় এবং দর্শকরা দুই দলের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন।'

তিনি আরও জানান, বর্তমান সময়ে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে বড় কোনো বাস্তব সমস্যা নেই। বাংলাদেশে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে।

প্রসঙ্গত, চলতি আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নেয়ার পর তাকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের মধ্যে বৈরিতা দেখা যায়। এর জের ধরে পরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। সেসময় ওই সিদ্ধান্তের বিরোধিতা করায় ‘ভারতের দালাল’ তকমা পেয়েছিলেন বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ