ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদকে হারালো মাদ্রিদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মাদ্রিদ ডার্বিতে দারুণ লড়াই শেষে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের দিনে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৩৩ মিনিটে প্রথম গোল পেয়ে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। আদেমোলা লুকম্যানের গোলে লিড নেয় সফরকারীরা।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। এর মাত্র তিন মিনিট পর ফেদেরিকো ভালভার্দে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন।

৬৬ মিনিটে বদলি হিসেবে নেমে নাহুয়াল মলিনা দূরপাল্লার এক চমৎকার গোলে ম্যাচে সমতা ফেরান। তবে রোমাঞ্চ তখনও বাকি। ৭২ মিনিটে আবারও জ্বলে ওঠেন ভিনিসিয়ুস, দারুণ এক গোলে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ম্যাচের মোড় ঘুরে যায়। ৭৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ভালভার্দে, ফলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। সংখ্যাগতভাবে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত দারুণ প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিকরা।

শেষদিকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। তবে জুলিয়ান আলভারেজের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসায় বঞ্চিত হয় তারা। ফলে নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, যারা নিজেদের ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন রোনাল্ড আরোহো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড