বিদায়ী সংবর্ধনা পেলেন রুবেল, বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দীর্ঘ এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশের ডানহাতি পেসার রুবেল হোসেন। গত ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। দেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বিশেষ বিদায়ী সংবর্ধনা দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রুবেল ও তার ছেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম। এ সময় রুবেলকে একটি বিশেষ স্মারক এবং তার তিন সংস্করণের জাতীয় দলের জার্সি বাঁধাই করে উপহার দেওয়া হয়।

বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে রুবেল বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অবসরের পর বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজে তাকে ফোন করে বিদায়ী সংবর্ধনার বিষয়টি জানান, যা তার জন্য অত্যন্ত সম্মানের।

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে পরিবার, কোচ, গ্রাউন্ডসম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল। ২০০৯ সালে অভিষেকের সময় যারা তার পাশে ছিলেন, তাদের অবদানও তিনি স্মরণ করেন।

বিশেষভাবে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের পথপ্রদর্শক কোচ সারোয়ার ইমরানের কথা উল্লেখ করেন রুবেল। পেসার হান্ট কর্মসূচির মাধ্যমে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার জন্য এই কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ