ঢাকা-১২ আসনে বিএনপি–সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জনাব সাইফুল হকের কোদাল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ভুইয়া, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক আশিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ, শরীফুল ইসলাম, সোহানুর সাগর, রাশেদ খান, জুনায়েদ চৌধুরী বাবু, মহসিন পাটোয়ারী, সাব্বির, মাহবুবসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঢাকা-১২ আসনে ধানের শীষের পক্ষ নিয়ে কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।