চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগরের আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই থানার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম জয় পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে আদাবর এলাকায় অভিযান চালিয়ে নয়ন হোসেনকে আটক করে ডিবির একটি দল।
নাম প্রকাশ না করার শর্তে আদাবর থানা ছাত্রদলের এক নেতা বলেন, নয়ন হোসেন আগে ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের কর্মী ছিলেন। ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব তিনি কীভাবে পেয়েছেন, তা তাঁর জানা নেই। তাঁর ভাষ্য, দলের অনেক ত্যাগী কর্মীকে বাদ দিয়ে নয়নকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই ছাত্রদল নেতার অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর থেকে নয়ন চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সদ্য সংবাদ/এআর