দুই বছরের চুক্তিতে মোহাম্মদ সালাহ, প্রতি মৌসুমে পাবেন ১ কোটি ৭০ লাখ ইউরো

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ০২:৩৭:০০

মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তুর্কি ক্লাবটি জানিয়েছে, এই চুক্তির আওতায় প্রতি মৌসুমে সালাহ ১ কোটি ৭০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন।

চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার আগে ট্রাবজনস্পোরের সমর্থকেরা ক্লাবের স্টেডিয়ামে জড়ো হওয়ার প্রস্তুতি নেন। আগের দিন ইস্তাম্বুলে পৌঁছানোর সময় ক্লাবটির বারগান্ডি-নীল জার্সিতে হাস্যোজ্জ্বল সালাহকে দেখা যায়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে উপস্থাপন করা হয়।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মৌসুমপ্রতি নির্ধারিত বেতনের পাশাপাশি সালাহ তার নাম ব্যবহার করে বিক্রি হওয়া পণ্যের আয় থেকে ২০ শতাংশ অংশ পাবেন। এছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অতিরিক্ত বোনাসও দেওয়া হবে। তবে সেই বোনাসের পরিমাণ কিংবা কী ধরনের শর্তের সঙ্গে তা যুক্ত, সে বিষয়ে কোনো বিস্তারিত জানায়নি ট্রাবজনস্পোর।

গত মৌসুম শেষে দীর্ঘ নয় বছরের অধ্যায়ের ইতি টেনে লিভারপুল ছাড়েন সালাহ। ইংলিশ ক্লাবটির হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেন তিনি। এই সময়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি ক্লাবের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তবে শেষ মৌসুমে সালাহর পারফরম্যান্স কিছুটা ম্লান ছিল। চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটি ম্যাচে তাকে বদলি বেঞ্চে বসিয়ে রাখেন সে সময়ের লিভারপুল কোচ আর্নে স্লট। বিষয়টি নিয়ে কোচের সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধও দেখা দেয়।

ইউরোপীয় ফুটবলে সালাহর যাত্রা শুরু হয় ২০১২ সালে সুইজারল্যান্ডের বাসেল ক্লাব দিয়ে। পরে তিনি ইংল্যান্ডের চেলসিতে যোগ দেন। এরপর ইতালির ফিওরেন্টিনা ও এএস রোমার হয়ে খেলেন। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটান।

তুরস্কের ফুটবলে ইস্তাম্বুলের তিন শক্তিশালী ক্লাব ফেনারবাহচে, গালাতাসারাই ও বেসিকতাসের পর ট্রাবজনস্পোরকে সাধারণত দেশের চতুর্থ বৃহত্তম ক্লাব হিসেবে বিবেচনা করা হয়। গত মৌসুমে সুপার লিগে তৃতীয় হয়ে দলটি উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ট্রাবজনস্পোর সর্বশেষ তুরস্কের শীর্ষ লিগের শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট