দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (৩০ জুন) দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস
২ সেপ্টেম্বর, ২০২৬
বৃষ্টির দাপট ফের বাড়ছে, মাস শেষে নিম্নচাপের শঙ্কা
২৫ জুলাই, ২০২৬
ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে তিন ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর
২৫ জুলাই, ২০২৬
৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
২৫ জুলাই, ২০২৬
-
ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের
-
ফ্যাশন ইনফ্লুয়েন্সার সুমন আহমেদ আর নেই
-
মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে
-
নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫
-
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
-
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররম থেকে
-
ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার
-
আবারও ডিভি লটারি চালু হচ্ছে, যেদিন থেকে আবেদন
-
সহকারীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক রিমাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
-
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩