এবার মূল্যায়ন পেলেন সেই বিএনপি নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ভোলার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় তার কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে তিনি ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গোলাম নবী আলমগীর। তবে নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। একই সঙ্গে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

প্রথমদিকে বিষয়টি বিএনপির অনেক নেতাকর্মী মেনে নিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এমনকি কেউ কেউ প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরে রাস্তায় অবস্থান নেন। তবে শেষ পর্যন্ত বিএনপির সমর্থনে ভোলা-১ আসনে বিজয়ী হন জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

নির্বাচনের পর থেকেই গোলাম নবী আলমগীরকে মন্ত্রী করার দাবি ওঠে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে।

এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ভোলা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গোলাম নবী আলমগীর এর আগে ভোলা পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড