দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে সাকিব বলেন, 'একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।'
দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।'
সাক্ষাৎকারে তার সাবেক সতীর্থ ও বন্ধু তামিম ইকবালকে নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, 'ইলেকশন করার পরে আসলে যে বোর্ডটা আসবে, তাদের হয়তো হাতে চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়ার অনেক সময় থাকবে।'
রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবেও নিজের অবস্থানে অনড় ছিলেন এই অলরাউন্ডার। তিনি বলেন, 'আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।'
খেলোয়াড়ি জীবন চলাকালেই নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন, 'কখনোই মাগুরাতে সাকিব আল হাসান ছিলাম না। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।'