হাদি হত্যা মামলার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
শরীফ ওসমান হাদি হত্যা মামলার বিচার শুরুতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

পোস্টে তিনি বলেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। তার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার জন্য বহু মানুষ আমাকে অনুরোধ করেছিল। সে সময় আমি সরকারে দায়িত্ব পালনকালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার আশ্বাস দিয়েছিলাম এবং আশা করেছিলাম অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বিচার সম্পন্ন হবে।'

তবে তিনি জানান, দুর্ভাগ্যজনকভাবে এখনো এই মামলার বিচার শুরু করা সম্ভব হয়নি। চলতি বছরের ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন করেন।
আসিফ নজরুল ব্যাখ্যা করেন, কোনো মামলায় বাদী নারাজি দিলে সাধারণত আদালতের পক্ষে সেই অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। এ কারণে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। বর্তমানে সেই তদন্ত এখনো শেষ হয়নি, ফলে বিচারকার্যও শুরু করা যায়নি।

তিনি বলেন, 'সিআইডির তদন্ত শেষে নতুন করে অভিযোগপত্র দাখিল হলে এবং তাতে আর নারাজি না এলে বিচার শুরু হতে পারবে। তবে তদন্তে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে বাদী আবারও নারাজি দিতে পারেন, সেক্ষেত্রে বিচার আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'

নারাজি অগ্রাহ্য করে বিচার শুরু করা হলেও তা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, 'অনেক সময় সাধারণ মানুষের কাছে তদন্ত ও বিচার প্রক্রিয়া সহজ মনে হলেও বাস্তবে তা বেশ জটিল। তবে সংশ্লিষ্ট সবার সদিচ্ছা থাকলে এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি