জাবিতে ইফসা’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক সংগঠন ইফসা'র (Youth for Social Aid -YFSA ) মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এক সপ্তাহের ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজনটি করা হয়। ইফসা’র এ আয়োজনটি প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, ছোলা, চিনি, সেমাই, আলু, খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

ইফসা’র সভাপতি মুজাহিদ হোসাইন বলেন, 'আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থেই আমাদের পড়াশোনা করার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের একটি মানবিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই ইফসা প্রতিবছর এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই মহত কাজে যেসকল শিক্ষক ও শিক্ষার্থী দান করেছেন এবং সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন। আমাদের জন্যও দোয়া করবেন।'

ইফসা’র সেক্রেটারি নাসির উদ্দিন বলেন, 'রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইফসা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।'

সদ্য সংবাদ/সিয়াম শাহরিয়ার সামি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা