জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের টালবাহানা দুঃখজনক: মজিবুর রহমান মঞ্জু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আমার বাংলাদেশ (এবি পার্টি)–এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের তৎপরতা দেখা গেলেও জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে টালবাহানা দুঃখজনক। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন আঙুলে লাগানো কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড, ইমাম-পুরোহিত ভাতা ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সক্রিয় হলেও জুলাই অঙ্গীকার পূরণ এবং গণভোটের রায় কার্যকরে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না; বরং নানা সাংবিধানিক বিতর্ক তুলে জনরায়কে অবজ্ঞা করা হচ্ছে।

আজ রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পেশাজীবী কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পেশাজীবী কাউন্সিলের সভাপতি ওবায়দুর রহমান এফসিএ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মঞ্জু বলেন, জুলাই সনদ ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতার একটি সুস্পষ্ট রূপরেখা। কিন্তু সরকার সেই অঙ্গীকার বাস্তবায়ন না করে বরং পরিকল্পিতভাবে দলীয়করণের পুরোনো ধারায় এগোচ্ছে। তাঁর অভিযোগ, ইতোমধ্যে সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যা এক ধরনের দলীয়করণের মহাউৎসবে পরিণত হয়েছে এবং জুলাই-পরবর্তী বাংলাদেশে এটি কেউ প্রত্যাশা করেনি।

মঞ্জু আরও বলেন, বড় ধরনের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নেবে—এমন প্রত্যাশা ছিল, কিন্তু বাস্তবে পুরোনো ধারা ফিরে আসছে। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদের অঙ্গীকার থেকে সরে আসা মানে জনগণের সঙ্গে চুক্তি ভঙ্গ করা, যার দায় সরকারকে নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই সনদ বাস্তবায়নের আন্দোলন গড়ে তোলা ছাড়া সামনে আর কোনো পথ খোলা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত পেশাজীবী নেতারা অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া এবি পেশাজীবী কাউন্সিলের সহসভাপতি তানভীর ইউসুফ ও মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার সামসুল আলম, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার সাইদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদ হোসেন ও ইঞ্জিনিয়ার শাকিল শাহজালাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন সুমন, যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারুক আহমেদ মনি, জুলাই বিপ্লব সম্পাদক নুরুদ্দিন রানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. হাসান আজিজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল ইসলাম রিপন এবং কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মশিউল আনিস বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড