কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন-ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ্জামান, উপ-সহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার এবং গুদাম পরিদর্শক মো. সোহরাব হোসেন।

কমিটিকে আগুন লাগার কারণ উদঘাটন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

তেজগাঁওয়ের করাইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর ১৬ ঘণ্টার প্রচেষ্টায় আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন-ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ্জামান, উপ-সহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার এবং গুদাম পরিদর্শক মো. সোহরাব হোসেন।

কমিটিকে আগুন লাগার কারণ উদঘাটন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

তেজগাঁওয়ের করাইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর ১৬ ঘণ্টার প্রচেষ্টায় আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা