কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নটরডেমিয়ান পরিবারের উদ্যোগে ১১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ৩০২ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সম্পাদক রকিবুল ইসলাম রিয়াদসহ নটরডেম কলেজ থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হৃদয় বলেন, “আমরা সবাই জানি, নটরডেম কলেজ সব সময়ই অন্যদের থেকে আলাদা। সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদেরও সব সময় ভিন্ন ও অর্থবহ কিছু করার চেষ্টা করতে হবে, যা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে নটরডেমিয়ান পরিবারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলব।”

সংগঠনের সভাপতি পিয়াস রঞ্জন বিশ্বাস বলেন, “আজকের এই মানবিক আয়োজন—১১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে ইফতার—আমাদের সংগঠনের মূল চেতনা মানবতা, ঐক্য ও দায়বদ্ধতার এক সুন্দর প্রতিফলন। আমাদের লক্ষ্য এটি শুধু একটি সংগঠন হিসেবে নয়, বরং একটি শক্তিশালী পরিবার হিসেবে গড়ে তোলা, যা বিশ্ববিদ্যালয় ও সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা