রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনায় কেউ হতাহত হয়নি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানিয়েছেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।