মুসাব্বির হত্যাকাণ্ড: নতুন সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় নতুন অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ। নতুন প্রাপ্ত সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট বলে জানিয়েছে তারা। এসব ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান রাজধানীতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক‍্যশৈনু মারমা।

তিনি বলেন, 'হত্যার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক বিরোধসহ সব সম্ভাব্য দিক মাথায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।'

এদিকে, হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে শুক্রবার রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

দুপুরে বসুন্ধরা শপিংমলের পেছনের গেটে জড়ো হয়ে মুসাব্বির হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সড়কে নামেন বিক্ষোভকারীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

পরে বিক্ষোভ মিছিলটি ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আজিজুর রহমান মুসাব্বির। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল (বিআরবি) এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা