অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মানহানির মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ভারতীয় অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছেন এই ক্রিকেটার।

ঘটনার সূত্রপাত সম্প্রতি একটি ভিডিও থেকে। ভিডিওটিতে তানিয়া চ্যাটার্জি দাবি করেন, চাহাল তাকে ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় “কিউট” লিখে মেসেজ পাঠিয়েছিলেন।

ভিডিওটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশ চাহালকে নিয়ে ট্রোলও করতে শুরু করেন।

তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন চাহাল। তার পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ভুয়া তথ্য ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এ কারণে তিনি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এবং তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।

এদিকে অভিনেত্রী তানিয়ার দাবি, এই বিষয়টি সামনে আসার পর চাহালের পক্ষ থেকে তাকে সংশ্লিষ্ট মেসেজ মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়েছিল। পরে তার বিরুদ্ধেই মামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যা এখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড