পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়েছে। ক্রিকেটে দীর্ঘদিনের অসামান্য অবদান ও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হয়।
 
বুধবার (১৩ মে) ইসলামাবাদের আইওয়ান-ই-সদর প্রাসাদে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আফ্রিদির হাতে এই পুরস্কার তুলে দেন।
 
অনুষ্ঠানে জানানো হয়, পাকিস্তান জাতীয় দলে তার অসামান্য পারফরম্যান্সের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে নেতৃত্ব দেওয়ার ভূমিকাও এই স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
 
বিশেষভাবে স্মরণ করা হয় ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই অনবদ্য নৈপুণ্য দেখান আফ্রিদি। ফাইনালে বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
 
আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির ক্যারিয়ার ছিল দীর্ঘ ও বর্ণাঢ্য। ওয়ানডে ক্রিকেটে ৩৯৮ ম্যাচে তিনি সংগ্রহ করেন ৮ হাজার ৬৪ রান এবং শিকার করেন ৩৯৫ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৯ ম্যাচে তার রান ১ হাজার ৪১৬, সঙ্গে রয়েছে ৯৮ উইকেট।
 
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সমান জনপ্রিয় ছিলেন এই তারকা অলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড