সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে যোগরাজ সিং বলেন, ‘আমি সন্ধ্যায় একা বসি, ঘরে কেউ থাকে না। খাবারের জন্য অচেনাদের ওপর নির্ভর করি, কখনো একজন, কখনো অন্য কেউ। তবে আমি কাউকে বিরক্তি করি না। যদি আমি ক্ষুধার্ত থাকি, কেউ না কেউ খাবার দেয়। রাঁধুনীরা আছে, ওরা খাবার পরিবেশন করে চলে যায়।’
তবে পরিবারের ওপর ক্ষোভ নেই যোগরাজের। তিনি বলেন, ‘আমি আমার মা, সন্তান, বউ, নাতি-নাতনি, পরিবারের সবাইকে ভালোবাসি। কিন্তু আমি কোনো কিছু চাই না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমার জীবন সম্পূর্ণ, যখন ঈশ্বর চাইবেন তিনি আমাকে নিয়ে যেতে পারেন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’