ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা মানুষকে অনুপ্রাণিত করে।

রোববার (২৪ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, হজরত ইব্রাহিম (আ.), তার স্ত্রী হজরত হাজেরা এবং পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শ সামনে তুলে ধরে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা এই উৎসব মানুষকে জাগ্রত করে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সামাজিক বৈষম্য দূর করা এবং শোষণমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ গঠনে কোরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি বিদায় নিলেও পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। তার অভিযোগ, বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে একটি পক্ষ বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি দাবি করেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রয়েছে। এসব মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও বলেন জামায়াত আমির।

ঈদুল আজহাকে সামনে রেখে হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা এবং হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করার মানসিকতা গড়ে তুলতে পারলে সেই ত্যাগ সার্থক হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতির শেষে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নিজের ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড