পিএসএলে খেলতে পাকিস্তানে মোস্তাফিজ-রানা-শরিফুল-ইমন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) উপলক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান যাত্রা শুরু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং ওপেনার পারভেজ হোসেন ইমন।

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২৬ মার্চ। এবার পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার, যা দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে।

অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ওপেনার তানজিদ হাসান তামিম আগামীকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে।

তবে পুরো আসরে খেলার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশি ক্রিকেটাররা। আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এই সিরিজকে সামনে রেখে বিসিবি কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলতে পারবেন। পারভেজ হোসেন ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত।

অন্যদিকে মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে দুই ধাপে অনাপত্তিপত্র। প্রথম ধাপে তিনি ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন। এরপর দ্বিতীয় ধাপে ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত আবারও পিএসএলে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন এই বাঁহাতি পেসার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড