রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটিতে আসছে নতুন মুখ, আলোচনায় যে নেতারা

বিএনপির স্থায়ী কমিটিতে আসছে নতুন মুখ, আলোচনায় যে নেতারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে নিষ্ক্রিয় নেতাদের বাদ দিয়ে তরুণ, ত্যাগী ও সাহসী নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
প্রয়োজনে আবারও পাশে থাকবেন ‘মনির মেম্বার'

প্রয়োজনে আবারও পাশে থাকবেন ‘মনির মেম্বার'

পোস্টে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতিকালে একটি ভিডিওতে তিনি প্রথম মনির মেম্বারকে দেখেন। সেখানে অন্য একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি তাকে বোঝানোর চেষ্টা করছিলেন—‘হাসনাতের দল করে লাভ কী? তিনি তো কেন্দ্রে এজেন্টও দিতে পারবেন না।’ জবাবে মনির মেম্বার বলেন, ‘হাসনাত যদি দুটি ভোট পায়, একটি হবে তার নিজের, আরেকটি আমার। আর যদি একটি ভোটও পায়, সেটিও হবে মনির মেম্বারের।’

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের দাবি এবি পার্টির

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের দাবি এবি পার্টির

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এবি পার্টির একটি প্রতিনিধি দল। দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করতে যান। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও আগস্ট বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান মজিবুর রহমান মঞ্জু।

২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতার ৫৫ বছরে অপূর্ণ প্রত্যাশা, জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন শফিকুর রহমান

স্বাধীনতার ৫৫ বছরে অপূর্ণ প্রত্যাশা, জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন শফিকুর রহমান

মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্য, যা বীর মুক্তিযোদ্ধারা অর্জনের জন্য আত্মত্যাগ করেছিলেন, সেই বহু প্রত্যাশা আজও অপূর্ণ রয়ে গেছে। জামায়াত আমির বিশেষভাবে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, 'দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী সাধারণ আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

২৫ জুলাই, ২০২৬
‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

শফিকুর রহমান বলেন, 'আপনারা বলবেন জনগণ আপনাদের ভোট দিয়েছে, তার প্রমাণ কী? ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে—এটাই তার প্রমাণ। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ছিলাম, আছি এবং থাকব। সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব।' তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে বারবার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তবে ‘চব্বিশের বিপ্লবীরা’ সেই ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে বলেও উল্লেখ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
আমিও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: জামায়াত আমির

আমিও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন। মঙ্গলবার সংসদ অধিবেশনে জুলাই সনদের ওপর আনা মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা হিসেবে বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘আমিও একটি শহীদ পরিবারের সন্তান। সেই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের।’

২৫ জুলাই, ২০২৬
পদ্মায় বাসডুবির ঘটনায় ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল

পদ্মায় বাসডুবির ঘটনায় ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীসহ বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনাকে ‘কর্তৃপক্ষের চরম অবহেলা ও অমনোযোগিতার ফল’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ মার্চ) রাতে দেওয়া এক শোক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি একই সঙ্গে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

২৫ জুলাই, ২০২৬
আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে : মির্জা ফখরুল

আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে এবং ভবিষ্যতেও বন্ধ থাকবে; অন্য রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
অর্জিত স্বাধীনতায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেই ২৪ এর আন্দোলন: গোলাম পরওয়ার

অর্জিত স্বাধীনতায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেই ২৪ এর আন্দোলন: গোলাম পরওয়ার

৪৭ থেকে ৭১ সালের লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মহান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৫ জুলাই, ২০২৬
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

দলীয় মনোনয়ন না পাওয়ায় নিজ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, মনোনয়ন না পাওয়ার ফলে তিনি দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের ব্যাপকতা উপলব্ধি করার সুযোগ পেয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
এবার সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি রাকিব

এবার সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি রাকিব

রাকিবুল ইসলাম রাকিব ডাকসুর ভিপি সাদিক কায়েমকে বাংলাদেশ ছাত্রলীগ-এর একনিষ্ঠ কর্মী বলে মন্তব্য করেছেন। বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ২০১৮ সালের ৩১ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগ-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রেজওয়ানুল হক শোভন সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা