সোমবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, 'আপনারা বলবেন জনগণ আপনাদের ভোট দিয়েছে, তার প্রমাণ কী? ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে—এটাই তার প্রমাণ। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ছিলাম, আছি এবং থাকব। সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব।'
তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে বারবার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তবে ‘চব্বিশের বিপ্লবীরা’ সেই ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান প্রজন্মের আন্দোলনী চেতনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'এই প্রজন্ম জেগে উঠলে দীর্ঘ আন্দোলনের প্রয়োজন হয় না। তাদের দৃঢ় অবস্থানই ফ্যাসিবাদীদের ভীতসন্ত্রস্ত করে তুলতে যথেষ্ট।'
বিরোধীদলীয় নেতা আরও বলেন, 'যেদিন গণভোটের রায় অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই দেশে নতুন করে ফ্যাসিবাদের সূচনা হয়েছে। আমরা এই যাত্রা থামিয়ে দেব, এক কদমও এগোতে দেব না, ইনশা আল্লাহ।”