গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট: লটারি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন

গ
গোবিপ্রবি প্রতিনিধি
২৭ অক্টোবর, ২০২৬ ২১:১০:৫০

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ম্যাচ ফিক্সচার নির্ধারণে লটারি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, কোন প্রক্রিয়ায় টুর্নামেন্টের ম্যাচ ফিক্সচার নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাঁদের আগে থেকে জানানো হয়নি।

গত সোমবার (২৬ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর পূর্ণাঙ্গ ফিক্সচার প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটি। এতে কোন বিভাগের সঙ্গে কোন বিভাগের খেলা হবে, তার পাশাপাশি ম্যাচের তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। তবে ফিক্সচার প্রকাশের পর লটারি বা প্রতিপক্ষ নির্ধারণের প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বিজিই বিভাগের শিক্ষার্থী প্রতীক চক্রবর্তী বলেন, “গত বছর সব বিভাগের প্রতিনিধিদের একত্র করে লটারির মাধ্যমে খেলার ফিক্সচার নির্ধারণ করা হয়েছিল। এ বছরও একই প্রক্রিয়া অনুসরণ করা হলে ভালো হতো। কিন্তু এ বছর লটারি কীভাবে বা কখন অনুষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিষয়টি সম্পর্কে আগে থেকে জানানো হলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতো বলে মনে করি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, “সব বিভাগের প্রতিনিধিদের একত্র করা সম্ভব না হলেও ফেসবুক লাইভের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হলে প্রক্রিয়াটি সবার কাছে স্বচ্ছ থাকত। এতে এ বিষয়ে শিক্ষার্থীদের মনে কোনো সন্দেহের অবকাশ থাকত না। কিন্তু সেটিও করা হয়নি। হঠাৎ করেই ক্রীড়া কমিটি টুর্নামেন্টের ফিক্সচার প্রকাশ করেছে।”

এ বিষয়ে ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল বলেন, “সব বিভাগের প্রতিনিধিদের একত্র করার মতো পরিবেশ ও সময়—কোনোটিই হয়ে ওঠেনি।”

ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিনারুল ইসলাম বলেন, “লটারি করার সময় ক্রীড়া কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন। তবে কমিটির একজন সদস্য দেশের বাইরে থাকায় তিনি যুক্ত হতে পারেননি। ব্যস্ত সময়সূচির কারণে সব বিভাগের প্রতিনিধিদেরও যুক্ত করা সম্ভব হয়নি।”

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ