ম্যানিন থাই চাইনিজ রেস্টুরেন্টে পচা গরুর মাংস পরিবেশনের অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২১:৪৯:৫০
ছবি: সংগৃহীত

রাজধানীর বীর উত্তম সি আর দত্ত রোডের হক টাওয়ারের একটি রেস্টুরেন্টে পচা গরুর মাংস রান্না করে পরিবেশনের অভিযোগ উঠেছে। এস.এম. ফয়েজ নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টে এমন অভিযোগ করা হয়েছে। তার পোস্টে দাবি করা হয়, পচা মাংসটি বিভিন্ন মসলা দিয়ে রান্না করে নতুন খাবারের মতো করে ক্রেতাদের পরিবেশন করা হচ্ছিল।

ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, হক টাওয়ারের দ্বিতীয় তলায় থাকা ‘ম্যানিন থাই চাইনিজ’ নামের ওই রেস্টুরেন্টে দেশীয় খাবারের পাশাপাশি থাই ও চাইনিজ খাবারও পরিবেশন করা হয়। অভিযোগ রয়েছে, মাংস থেকে দুর্গন্ধ বের হলেও সেটি সরাসরি না দিয়ে সরিষার তেল, পেঁয়াজ ও মসলা দিয়ে পুনরায় রান্না করে কালাভুনা বা লালভুনার মতো খাবার হিসেবে পরিবেশন করা হচ্ছিল।

এস.এম. ফয়েজের পোস্টে আরও দাবি করা হয়, বিষয়টি একপর্যায়ে হাতেনাতে ধরা পড়ে। এ সময় মাংস থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি রেস্টুরেন্টের কর্মীদের নজরে আসে এবং তারা বিষয়টি স্বীকার করেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, ক্রেতাদের পচা মাংস খাওয়ানোর কোনো উদ্দেশ্য তাদের ছিল না। তাদের ভাষ্য, ওই দিন একটি অনুষ্ঠানের জন্য সকালে মাংস রান্না করা হয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর মাংসটি কিছু সময় বাইরে থাকায় গরমের কারণে নষ্ট হয়ে যেতে পারে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও বলেন, ‘আমরা এটি ইচ্ছা করে করিনি। ইচ্ছা করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সকালে একটি অনুষ্ঠানের জন্য মাংস রান্না করা হয়েছিল। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর হয়তো বাইরে থাকার কারণে মাংসটি নষ্ট হয়েছে।’

রেস্টুরেন্টের কর্মীদের বক্তব্য অনুযায়ী, রান্নাঘরে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেশি থাকে। ওই সময় এক্সহস্ট ফ্যান চালু না থাকা এবং মাঝখানে বিদ্যুৎ না থাকার কারণেও মাংস নষ্ট হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

তারা দাবি করেন, সাধারণত কোনো ক্রেতাকে নষ্ট বা পচা খাবার পরিবেশন করা হয় না। বিষয়টি নিয়ে ভুল হয়ে থাকলে ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগটি নিয়ে খাবারের মান ও ভোক্তা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগটি সত্য কি না, তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন ব্যক্তিরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা