পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৬:৪১:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। এ সময় বাড়িটি থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে ২৬ জন নারী।

ডিবি সূত্রের দাবি, বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং সেখানে মাদক সেবনের আসর বসত। এসব অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বাড়িটি পুলিশের ওই কর্মকর্তা ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কার্যক্রম ও অবৈধ ডিজে পার্টি চলার তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। বাড়িটিতে মাদকসংক্রান্ত অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

সদ্য সংবাদ/এসএস

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান