যশোর-মনিরামপুর মহাসড়কের ভাঙা অংশ নিজস্ব অর্থায়নে সংস্কার করলেন রাজু আহমেদ

য
যশোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৩:২২

যশোর-মনিরামপুর মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সড়কের ভাঙা অংশ নিজস্ব অর্থায়নে মেরামত করেছেন রাজু আহমেদ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ সংস্কারকাজ করা হয়।

স্থানীয়দের চলাচলে দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়েছে।

সংস্কারকাজে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. মোজাহার আলী, ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা রবি, স্বেচ্ছাসেবক দল নেতা বিপুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, মহাসড়কের ভাঙা অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দ্রুত সংস্কারের ফলে আপাতত দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড