নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবর ঘিরে বিরিয়ানির দোকানে পুলিশের তল্লাশি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ২৩:১০:৪৮
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল আয়োজনের পরিকল্পনার তথ্য পেয়ে একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি এলাকার ‘আসলাম বিরিয়ানি’ নামের দোকানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের কাছে তথ্য ছিল, জুমার নামাজের পর ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একত্র হয়ে মিছিল বের করতে পারেন। এ উপলক্ষে তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন তথ্যের ভিত্তিতে দোকানটির আশপাশে অবস্থান নেয় পুলিশ।

দোকানটির মালিক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার আসে। অর্ডারের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাকে ৩০ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। অর্ডারদাতারা জানিয়েছিলেন, শুক্রবার জুমার নামাজের পর দোকানে বসেই খাবার খাবেন তারা।

তবে নির্ধারিত সময়ে পুলিশ দোকানটিতে অবস্থান নেওয়ার পর খাবার নিতে বা খেতে অর্ডারদাতাদের কাউকে সেখানে দেখা যায়নি বলে জানান দোকানমালিক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য মিছিলের প্রস্তুতির বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে যায়। পরে এলাকায় আর কাউকে মিছিল করতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কার্যক্রমের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং এ ধরনের তৎপরতা ঠেকাতে নজরদারি অব্যাহত আছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম