চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ ১৫:১১:০১
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ১০টি কনটেইনারে আনা এসব তামাক দিয়ে প্রায় ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের সিগারেট উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি। চালানটির ঘোষিত আমদানি মূল্যেও বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সংস্থাটির হিসাব অনুযায়ী, জব্দ করা তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা সম্ভব। এসব সিগারেটের সম্ভাব্য খুচরা মূল্য দাঁড়ায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দার প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, চালানটির প্রতি কেজি কাঁচা তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। অথচ একই এইচএস কোডের পণ্য আগে প্রতি কেজি ৫ দশমিক ১০ ডলার দরে শুল্কায়ন করা হয়েছে। এ মূল্যবৈষম্যকে আমদানি সংক্রান্ত উল্লেখযোগ্য অসংগতি হিসেবে দেখছে সংস্থাটি।

পূর্ববর্তী আমদানি মূল্যের ভিত্তিতে চালানটির আমদানি পর্যায়েই প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব সংশ্লিষ্ট রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের নামে বন্ড সুবিধায় চালানটি আমদানি করা হয়েছিল। বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামালের ব্যবহার এবং সেগুলো থেকে উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে যাচাই করা না হলে শুল্ক-কর ফাঁকির আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছে অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, আমদানি করা তামাকের প্রকৃত ব্যবহার, উৎপাদিত পণ্যের হিসাব এবং সংশ্লিষ্ট কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান