ইমরান হাশমির ১০ গুণ পারিশ্রমিক দিশার! কত নিলেন শাবানা?

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ০১:১৫:০৫
মারুফ

দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। প্রায় দুই দশক পর মুক্তি পাচ্ছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি। শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে আসছে ইমরান হাশমি অভিনীত এই সিনেমা। এতে আবারও শিবম পন্ডিত চরিত্রে দেখা যাবে বলিউডের ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতাকে। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটিকে লড়তে হবে ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গে।

এদিকে ‘আওয়ারাপন ২’ মুক্তির মাধ্যমে অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের তথ্য উঠে এসেছে। শোনা যাচ্ছে, সিক্যুয়েলটিতে কাজের জন্য মূল সিনেমার তুলনায় ১০ গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন ইমরান হাশমি। বিপরীতে শাবানা আজমিকে দিশা পাটানির থেকেও কম পারিশ্রমিক দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা ইমরান হাশমি ২০০৭ সালে ‘আওয়ারাপন’ সিনেমায় শিবম পন্ডিত চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সিক্যুয়েলে তার প্রত্যাবর্তনকেই বড় আকর্ষণ হিসেবে দেখা যাচ্ছে। এই প্রত্যাবর্তন চরিত্রের জন্য আনুমানিক ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। যিনি এই প্রোজেক্টের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনয়শিল্পী। এর আগে ‘আওয়ারাপন’ সিনেমায় তার পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি।

ধারণা করা হচ্ছে, নতুন পরিস্থিতি ও নতুন সব চরিত্রের মধ্য দিয়ে শিবম পন্ডিতের কাহিনি সামনের দিকে এগিয়ে নেয়া হবে। মূল সিনেমাটি মোহিত সুরির পরিচালনায় অভিনয় করেছিলেন শ্রীয়া শরন।

এদিকে, ‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী দিশা পাটানি। তিনি এর জন্য প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর অ্যাকশন থ্রিলারের সঙ্গে যুক্ত খলনায়িকার চরিত্রে অভিনয় করা অন্যতম প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি পেয়েছেন ২ থেকে ৫ কোটি রুপির মধ্যে। তবে এর পার্শ্বচরিত্রে থাকা সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলিসহ অন্যদের পারিশ্রমিক প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০০৭ সালে মূল সিনেমা মোহিত সুরি পরিচালনা করলেও এবার পরিচালনার আসনে পরিবর্তন এসেছে। এবার ‘আওয়ারাপন ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। এবারের গল্প লিখেছেন বিলাল সিদ্দিকী। ‘ভে জুনুন’, ‘ইয়ে আওয়ারাপন’ ও ‘তেরা মেরা রিশতা কন্টিনিউজ’র মতো গান জায়গা করে নিয়েছে এবারের সিক্যুয়েলে।

 

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার!