দীর্ঘ এক যুগ পর আবারও রোমে জেমসের কনসার্ট

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ২১:১২:২২
ছবি: সংগৃহীত

দেশ কিংবা বিদেশ যেখানেই মাইক্রোফোন হাতে উঠেছেন, সেখানেই তাকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। সেই ধারাবাহিকতায় এবার প্রায় দুই মাসের ইউরোপ সফরে বেরিয়েছেন দেশের জনপ্রিয় রকস্টার জেমস।

গত জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হয়েছে জেমসের ইউরোপ ট্যুর। ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মধ্য দিয়ে শুরু হওয়া এই সফরে রয়েছে পর্তুগাল, সাইপ্রাস, রোম, ভেনিস ও সুইডেন। প্রতিটি আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংগীতের সেতুবন্ধন তৈরি করছেন তিনি।

এই সফরের অন্যতম আকর্ষণ ছিল পর্তুগালে জেমসের প্রথম কনসার্ট।২৬ জুলাই দেশটির রাজধানী লিসবনে আয়োজিত সেই অনুষ্ঠানে গান পরিবেশন করেন ‘রকস্টার’। দীর্ঘদিনের প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি ছিল জেমসকে সরাসরি মঞ্চে দেখার বিশেষ সুযোগ।তবে এবারের সফরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইতালির রোম। দীর্ঘ এক যুগ পর আবারও এই শহরের মঞ্চে উঠতে যাচ্ছেন জেমস।

আগামী ১৬ আগস্ট রোমে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। এরপর জেমসের ইউরোপ সফরের আরেকটি আয়োজন হবে জলের ওপর ভাসমান শহর ভেনিসে। সফরের শেষভাগে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনেও একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জেমসের মুখপাত্র ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, স্থানীয় ইভেন্ট আয়োজকদের উদ্যোগেই এসব কনসার্টের আয়োজন করা হচ্ছে। ফলে সামনে কনসার্টের সংখ্যা আরো বাড়তে পারে।

আয়োজকদের পক্ষ থেকেও এরই মধ্যে তেমন আভাস মিলেছে। রবিন গণমাধ্যমে বলেন, ‘ইউরোপসহ অন্যান্য মহাদেশে এমন ধারাবাহিক কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে জেমসের। প্রতিটি সফরে দেখা গেছে, শো নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকেনি। দর্শক-শ্রোতাদের আগ্রহে বাড়াতে হয়েছে কনসার্টের সংখ্যা। যেহেতু সংগীতপ্রেমীদের ভালোবাসার আহ্বানে সাড়া দিতেই জেমস দেশ-বিদেশের মঞ্চে ছুটে যান, তাই কনসার্ট সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক।’

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার!