পিংক বাস নিয়ে ট্রল, সমালোচকদের ‘নিম্নশ্রেণীর’ বললেন নিলয় আলমগীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ২০:১২:২১
ছবি: সংগৃহীত

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও হাস্যরস চলছে। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন এই অভিনেতা। তিনি মনে করেন, বাসটি নিয়ে মজা বা ট্রল করা অস্বাভাবিক নয়। তবে কারা এ ধরনের ট্রল করছেন, সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

নিলয় আলমগীরের ভাষ্য, পিংক বাস নিয়ে যারা ট্রল করছেন, তাদের মধ্যে বাসের কিছু চালক ও সহকারীও থাকতে পারেন। তবে তিনি স্পষ্ট করেন, সব চালক বা সহকারীকে তিনি এ মন্তব্যের আওতায় আনছেন না।

https://www.soddosongbad.com/storage/uploads/1-19-08-2026-02-11-54.png

পোস্টে তিনি কিছু চালক ও সহকারীকে ‘নিম্নশ্রেণীর’, ‘অশিক্ষিত’ ও ‘নোংরা মন-মানসিকতার’ বলে আখ্যায়িত করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পিংক বাস নিয়ে যারা হাস্যরস করছেন, তাদেরও একই শ্রেণির মানুষের সঙ্গে তুলনা করেন তিনি।

নিলয় আলমগীরের এমন মন্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ তার বক্তব্যকে সমর্থন করলেও, কেউ কেউ এমন মন্তব্যের সমালোচনা করছেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার!