ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। অভিনয় দিয়ে দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি নিজের স্পষ্ট বক্তব্যের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
এবার বিআরটিসির নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে সোচ্চার হলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’
তার কথায়, ‘আমাদের উচিত এই কিউট, 'পুকি' গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’ ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ভক্ত ও অনুরাগী সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে ১৩টি রুটের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস।
সদ্য সংবাদ/এসআর