প্রকাশ্যে যুবককে চড় মারলেন মন্ত্রী, ভিডিও ভাইরাল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩২:৪৯
ছবি: সংগৃহীত

দিল্লিতে রাস্তা পরিদর্শনের সময় এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লি সরকারের পূর্তমন্ত্রী প্রবেশ ভার্মার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাস্তা পরিদর্শনের সময় এক যুবক মোবাইল ফোনে দৃশ্য ধারণ করছিলেন। এ সময় প্রবেশ ভার্মা ওই যুবকের হাতে থাকা ফোনটি সরিয়ে দেন। এরপর তাকে ডান হাতে চড় মারতে দেখা যায়।

এরপরই দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একজন নিরাপত্তাকর্মী তাদের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আশপাশে থাকা কয়েকজনকেও এ সময় ঘটনাটি দেখতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উপস্থিত কয়েকজনকে ঘটনাটি নিয়ে মন্তব্য করতেও শোনা যায়। তবে চড় মারার আগে ওই যুবক ও মন্ত্রীর মধ্যে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে ভিডিওতে পুরো বিষয়টি স্পষ্ট নয়।

ঘটনাটি দিল্লির তিলক নগর এলাকায় মন্ত্রীর রাস্তা পরিদর্শনের সময় ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওটি আম আদমি পার্টির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

আপের তিলকনগরের বিধায়ক জারনাইল সিং ভিডিওটি শেয়ার করে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ভিডিওটি শেয়ার করে প্রবেশ ভার্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড