সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১১:২০:০৭
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন চারটি ওয়্যারহাউস বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুল্কমুক্ত মদ অননুমোদিত স্থানে সংরক্ষণের অভিযোগে এসব গুদাম সিলগালা করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, অভিযানের সময় ওয়্যারহাউসগুলোর কার্যক্রম ও সেখানে সংরক্ষিত পণ্য নিয়ে বেশ কিছু গুরুতর অসংগতি প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। এসব বিষয়ে বিস্তারিত যাচাই ও তদন্ত প্রয়োজন হওয়ায় তাৎক্ষণিকভাবে চারটি ওয়্যারহাউস সিলগালা করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

অভিযান সংশ্লিষ্টদের অভিযোগ, অনুমোদনবিহীন ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ সংরক্ষণ করা হচ্ছিল। তবে সেখানে থাকা মদের পরিমাণ, ধরন কিংবা ঠিক কী কী অনিয়ম পাওয়া গেছে এসব বিষয়ে এনবিআরের বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড