রাজধানীর উত্তরখান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার মো. খলিলুর রহমান শান্ত (৩৮) ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের উত্তরখান থানা শাখার সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল উত্তরখান থানা পুলিশের সহযোগিতায় ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় খলিলুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও উত্তরখান থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, মারধর, চুরি, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস