রাফীর নতুন শুরুতেও সঙ্গী সিয়াম

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬ ২১:০৭:০০
ছবি: সংগৃহীত

২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন নির্মাতা রায়হান রাফী ও অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমাটি দর্শকপ্রিয়তা পাওয়ার পর দুজনই নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন ঢালিউডে। সময়ের সঙ্গে একসঙ্গে আরও কয়েকটি আলোচিত কাজও উপহার দিয়েছেন তারা।

আট বছর পর নতুন এক স্বপ্ন পূরণ করলেন রাফী। আর এবারও তার সঙ্গী সিয়াম। নতুন সিনেমা ‘আন্ধার’ দিয়েই তাদের এ অভিনব যাত্রা।

মুক্তির প্রতীক্ষায় রয়েছে ভৌতিক গল্পের সিনেমাটি। কিছুদিন ধরে এর বিভিন্ন চরিত্রের লুক প্রকাশ করছেন নির্মাতা রাফী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশ্যে আনলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র ডিটেক্টিভ দেলোয়ারের লুক; যে ভূমিকায় আছেন সিয়াম আহমেদ।

রাফী বলেন, আমি সবসময় চেষ্টা করি, আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’—একটার নায়কের সঙ্গে আরেকটার কোনো মিল পাবেন না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। ‘আন্ধার’ আমাকে সেই সুযোগ দিয়েছে।”

‘আন্ধার’-এ সিয়াম যে চরিত্রটি করেছেন, তেমন চরিত্র দেশের চলচ্চিত্র ‘ভীষণ দরকার’ বলে মনে করেন রাফী। তার ভাষ্য, “বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক—যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে, মানুষটা বিপদে। এর পেছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই, কোনও প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না। ‘আন্ধার’ করতে গিয়ে মনে হয়েছে, আমাদের এমন নায়ক খুব দরকার। আর সেই চরিত্রের খোঁজ করতে গিয়েই আমরা পেয়েছি সিয়াম আহমেদকে।

রাফী জানান, দেলোয়ার চরিত্রটির জন্য অনেককেই ভেবেছেন, কিন্তু শেষমেশ সিয়ামকেই মনে হয়েছে উপযুক্ত। নির্মাতা তার ফেসবুক বার্তায় লেখেন, ‘আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিংয়ের আগে এই চরিত্রে অনেককেই ভেবেছি। কিন্তু শুটিং শেষ

হওয়ার পর মনে হয়েছে দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না।

ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) ও শাকিব চৌধুরীর গল্পে নির্মিত হয়েছে ‘আন্ধার’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আফসানা মিমির মতো তারকারা। এ বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট