শেষ টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ার মিশনে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করছে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে সিরিজের ভাগ্য ঝুলে যায় শেষ ম্যাচে। ফলে আজকের এই ম্যাচটিই সিরিজ নির্ধারণ করবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সফরে এখন পর্যন্ত একাধিক সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সেই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ এবার লিটন দাসের দলের সামনে। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার টি-টোয়েন্টিতেও ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই নামছে দল।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সবশেষ তিনি জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ