খেলাধুলা
গোল্ডেন বুটে কাকার পছন্দ এমবাপে-ভিনি
বিশ্বকাপের শুরুতেই জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। জোড়া গোল পেয়েছেন আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইন। অন্যদিকে দুই ম্যাচে দুটি গোল করে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমন পরিস্থিতিতে গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে থাকবেন, তা নিয়ে নিজের মত দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা।
মেসির গোলে ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে ধীরস্থির ফুটবল খেলতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৪-৩-৩ ছকে সাজানো দলে ৩৯ বছর বয়সী মেসিকে দ্বিতীয় মিনিটেই রক্ষণভাগে নেমে বল কাড়তে দেখা যায়। তৃতীয় মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর পাস থেকে লাউতারো মার্তিনেসের হেড আলজেরিয়ার গোলরক্ষক জিদান ফিরিয়ে দিলেও অফসাইডের কারণে সেই প্রচেষ্টা বাতিল হয়।
অস্ট্রিয়া ম্যাচে যে শঙ্কাই সত্য হলো আর্জেন্টিনার
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করার পর এবার অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে জয় পেলেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করবে লিওনেল স্কালোনির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শুরুর একাদশে একমাত্র পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
দেশের তিন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে সুখবর। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসের পর্দায় উপভোগ করা যাবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের খেলা। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে বরাবরই থাকে ব্যাপক উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ দেখতে রাত জাগেন কোটি দর্শক। তবে এবারের আসরের সম্প্রচার নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত দেশের দর্শকদের সেই অপেক্ষার অবসান হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ
অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর কীর্তি গড়েছে টাইগাররা। বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় মেহেদি হাসান মিরাজের দল।
মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস বরাবরের মতোই তুঙ্গে। ঘরে বসেই দেশীয় তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই বৈশ্বিক আসরের খেলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করেছে চ্যানেলগুলো।
শাকিরা-বয়ের সুরের জাদু: বর্ণিল আয়োজনে বিশ্বকাপের পর্দা উঠল
ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস বরাবরের মতোই তুঙ্গে। ঘরে বসেই দেশীয় তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই বৈশ্বিক আসরের খেলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করেছে চ্যানেলগুলো।
অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে মেক্সিকো, নেই ওচোয়াও
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো। প্রথম ম্যাচের একাদশ ঘোষণায় চমক দেখিয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। দলের নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজ এবং অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়াকে বাইরে রেখেই দল সাজিয়েছেন তিনি। পাঁচটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা ওচোয়ার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন রাউল রানহেল। ২৬ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য এটি জাতীয় দলের জার্সিতে ১৫তম ম্যাচ।
বিশ্বকাপের প্রথম গোল প্রবাসীর পায়ে
অপেক্ষার অবসান ঘটিয়ে মেক্সিকো সিটিতে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর উদ্বোধনী ম্যাচেই দেখা মিলেছে টুর্নামেন্টের প্রথম গোলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোকে এগিয়ে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন হুলিয়ান কিনিয়োনেস। তবে বিশেষ দিক হলো, জন্মসূত্রে তিনি মেক্সিকান নন; তার শিকড় কলম্বিয়ায়।
বিশ্বকাপে যখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়—লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযান কি একই মঞ্চে ঘটবে কি না। ইতোমধ্যে ব্রাজিল ও পর্তুগাল তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ কার্লো আনচেলত্তির দলে রাখা হয়েছে নেইমারকে। অন্যদিকে রবার্তো মার্টিনেজের ঘোষিত পর্তুগাল দলে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়তে মুখিয়ে সান মারিনো, সফরকারী গ্যালারির টিকিট শেষ
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও সান মারিনো জাতীয় ফুটবল দল। ফিফার স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার) সান মারিনোর মাঠে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, যা বাংলাদেশ সময় রাত ১১টা। ম্যাচকে ঘিরে সান মারিনো শিবিরে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। দলটির প্রধান কোচ রবার্তো চেভোলি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ফারো দ্বীপপুঞ্জ ও অ্যান্ডোরার বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য।
ব্রাজিলকে টপকে উদ্বোধনী ম্যাচেই নতুন রেকর্ড মেক্সিকোর
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নেমেই নতুন একটি রেকর্ড গড়েছে স্বাগতিক মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশি অংশগ্রহণের কীর্তি এখন এককভাবে তাদের দখলে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ‘এল ত্রি’রা।