স্থানীয় নির্বাচন কবে? আ.লীগকে নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি জানতে চান, স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। তবে জবাবে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গিয়ে মন্ত্রী বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সম্পূরক বাজেটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় এ বিষয়গুলো উঠে আসে।

আলোচনায় রুমিন ফারহানা উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন কবে হবে, সে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইতোমধ্যে প্রতিটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা সবাই দলীয়ভাবে মনোনীত। অথচ গণতন্ত্রের জন্য ২০১৪ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত দেশের মানুষ ধারাবাহিকভাবে আন্দোলন ও সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকার প্রায় চার মাস দায়িত্বে থাকলেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের শাসনব্যবস্থা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মাধ্যমে জেলাগুলো পরিচালিত হচ্ছে, যা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় সরকারমন্ত্রীর উদ্দেশে রুমিন ফারহানা বলেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেটি যেমন জানা প্রয়োজন, তেমনি নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না, সেটিও পরিষ্কার হওয়া দরকার। তিনি বলেন, এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে। কেউ বলছেন তারা অংশ নিতে পারবেন, কেউ বলছেন পারবেন না, আবার কেউ বলছেন দলীয় প্রতীক না থাকলে পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরা অংশ নিতে পারবেন। বিষয়টি পরিষ্কার করা হলে সবার জন্যই তা সহায়ক হবে, বিশেষ করে স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জন্য।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি সবাইকে আশ্বস্ত করতে চান। সরকারের যে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা