সৎসাহস থাকলে শেখ হাসিনার আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রুহুল কবির রিজভী বলেছেন, সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার উচিত দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর ও রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে। তার দাবি, আগে ঈদযাত্রায় যে নিরাপত্তাহীনতা ও শঙ্কা ছিল, এবার তা নেই।

তিনি আরও বলেন, সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও অরাজকতা মোকাবিলায় সরকার তৎপর থাকায় ঈদযাত্রায় এবার সাধারণ মানুষ বড় ধরনের ভোগান্তিতে পড়েনি।

ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো ও নিয়ন্ত্রণে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় রিজভী বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে আন্তরিকতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি দাবি করেন, আগামী দিনেও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক রহমান অঙ্গীকারবদ্ধ এবং গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় দল ও সরকার একসঙ্গে কাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড