টাইব্রেকারে জার্মানিকে বিদায়, ইতিহাস গড়ল প্যারাগুয়ে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। ফক্সবরোতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো জার্মানিকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় প্যারাগুয়ে। প্রথম মিনিটেই জুনিয়র আলোনসোর শট দক্ষতায় রুখে দেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এরপরও প্যারাগুয়ের ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে ইউরোপের দলটি।

প্রথমার্ধের ৪৪তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে মাতিয়াস গালারজার ক্রসে হেড করে জালে বল পাঠান হুলিও এনসিসো। বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল প্যারাগুয়ের প্রথম গোল। এর আগে নকআউটে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পায়নি তারা।

বিরতির পর ম্যাচে ফেরার লক্ষ্যে একাধিক পরিবর্তন আনে জার্মানি। ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান ভার্টজের নিখুঁত ক্রস থেকে কাই হাভার্টজ গোল করে সমতায় ফেরান দলকে। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়ের এক পর্যায়ে জোনাথান টাহর হেডে জার্মানি বল জালে পাঠালেও ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় দেখা যায়, গোলের আগে ওয়ালডেমার আন্তন গোলরক্ষকের ওপর ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল করা হয় এবং ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। তিনি কাই হাভার্টজ ও নিক ভল্টেমাডের শট প্রতিহত করেন। যদিও প্যারাগুয়েরও দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয়, শেষ পর্যন্ত জোনাথান টাহর শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হোসে কানালে সফল স্পটকিকে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম নকআউট পর্বে খেলতে নেমেছিল জার্মানি। তবে প্রত্যাবর্তনের সেই অভিযান শেষ হলো হতাশার বিদায়ে।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের