তাসকিন–মিরাজের ৪ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সিলেট টেস্টের প্রথম দিনের শেষে কিছুটা ব্যাকফুটে থাকলেও দ্বিতীয় দিনের শুরুতে বেশ দাপটের সাথেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেট তুলে পাকিস্তানের টপ অর্ডারে ধস নামিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে টাইগাররা।

এর আগে প্রথম দিন লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান তুলে বেশ ভালো অবস্থানে থেকেই দিন শেষ করে পাকিস্তান।

রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের সকালে আক্রমণাত্মক বোলিংয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। দিনের শুরুতেই মাত্র ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। আব্দুল্লাহ ফজল ৯ এবং আজান আওয়াইস ১৩ রানে আউট হন।

দুই উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে কিছুটা স্থিতি এনে দেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। দুজন মিলে ৩৮ রানের জুটি গড়েন। তবে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ঘূর্ণিতে শান মাসুদ ২১ রানে এবং সৌদ শাকিল ৮ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে সফরকারীরা।

পরে বাবর আজমকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সালমান আগা। দিনের প্রথম সেশন শেষে ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে লাঞ্চে যায় পাকিস্তান। বাবর আজম ৩৭ এবং সালমান আগা ৬ রানে অপরাজিত আছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড