টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বাংলাদেশ? সামনে যে সমীকরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পাকিস্তানকে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রে দারুণ এই পারফরম্যান্সের পর নাজমুল হোসেন শান্তর দল উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। প্রশ্ন এখন একটাই—এই অবস্থান ধরে রেখে কি ফাইনালে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ?

সিরিজ শুরুর আগে টেবিলের আট নম্বরে ছিল বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে আসে ষষ্ঠ স্থানে। দ্বিতীয় টেস্টেও জয় পাওয়ায় শুধু সিরিজ জয় নয়, বড় অর্জন হিসেবে ভারতকেও টপকে পঞ্চম স্থানে জায়গা করে নেয় টাইগাররা।

এখন পর্যন্ত এই চক্রে বাংলাদেশ চারটি টেস্ট খেলেছে। এর মধ্যে দুই ম্যাচে জয়, একটিতে হার এবং একটি ড্র। ফলে পয়েন্ট শতাংশে তাদের অবস্থান ৫৮.৩৩।

অন্যদিকে, ভারতের অবস্থান নেমে এসেছে বাংলাদেশের নিচে। ৯ ম্যাচে ৪ জয়, ৪ হার ও ১ ড্র নিয়ে তাদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫।

টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, আট ম্যাচে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তারা এগিয়ে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তিন টেস্টে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, চার টেস্টে ৭৫.০০ শতাংশ পয়েন্ট। চতুর্থ স্থানে শ্রীলঙ্কা, দুই ম্যাচে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, ফাইনালে খেলতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকতে হয়। এখানে পয়েন্ট গণনা করা হয় শতাংশের ভিত্তিতে, মোট পয়েন্টের ওপর নয়।

বাংলাদেশের সামনে এখন অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। আসন্ন সিরিজগুলোতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে হবে, এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ রয়েছে। এই চারটি সিরিজে ধারাবাহিক সাফল্যই পারে টাইগারদের ফাইনালের স্বপ্নের দিকে এগিয়ে নিতে।

চক্র শেষ হবে আগামী বছরের জুনে। তার আগ পর্যন্ত শীর্ষ দুইয়ে জায়গা ধরে রাখা, এটাই মূল লক্ষ্য। তবে বাস্তবতা বলছে, পথ এতোটাও সহজ নয়। শক্ত প্রতিপক্ষ, কঠিন কন্ডিশন আর দীর্ঘ সূচির মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড