টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস, বেকায়দায় পাকিস্তান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলার পাশাপাশি আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল।

সিলেটে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। এই জয়ের পর আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮, যা দলটির টেস্ট ইতিহাসে সর্বোচ্চ অবস্থান।

দুই ধাপ পিছিয়ে পাকিস্তান নেমে গেছে আট নম্বরে। শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানদের দলের বর্তমান রেটিং পয়েন্ট ৭৫।

পাকিস্তানের অবনতিতে লাভবান হয়েছে শ্রীলঙ্কা। এক ধাপ এগিয়ে তারা এখন ছয় নম্বরে। দলটির রেটিং পয়েন্ট ৮৬। একইভাবে এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৬৮।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দলটির রেটিং পয়েন্ট ১৩১। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড রয়েছে দুই থেকে পাঁচ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১১৯, ১০৪, ১০২ ও ১০১। দশম স্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ১০।

২০২৫ সালের অক্টোবর থেকে ধারাবাহিক ভালো সময় পার করছে বাংলাদেশ। গত সাত মাসে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে দলটি। তবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এখনো কোনো পরিবর্তন আসেনি। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে ১১৩ ও ১০৯।

বর্তমান অবস্থানের কারণে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনাও বেড়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ নয়টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড