রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি মস্কো গেছেন বলে জানিয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। সেই দিনই তিনি রাশিয়ার একটি সামরিক বিমানে মস্কোর উদ্দেশে রওনা হন।

রাশিয়ার ক্রেমলিন দপ্তরে এ বিষয়ে আল-জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
 
রুশ সংবাদমাধ্যম তাসকে ক্রেমলিনের প্রেস সচিব জানিয়েছেন, 'আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।'

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সংঘটিত হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই হামলায় মোজতবা খামেনির স্ত্রী, কন্যা ও নাতি নিহত হন। মোজতবা নিজেও আহত হন।

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। মার্কিন সংবাদমাধ্যমগুলো মোজতবা গুরুতর আহত হয়েছে বলে জানালেও একাধিক ইরানি সূত্র জানিয়েছে, তাঁর পায়ে আঘাত হয়েছে এবং তা প্রাণঘাতী নয়।

সূত্র: এএফপি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা