সাংবাদিকদের নিয়ে মিট দ্য প্রেস : ডিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি বলেন, “বই পড়লে অতীতে যাওয়া যায়, বর্তমান বোঝা যায়, ভবিষ্যৎ নিয়ে ভাবা যায়।” তিনি জানান, জেলার ২০টি লাইব্রেরিতে ইতোমধ্যে ৫৯টি করে বই বিতরণ করা হয়েছে জ্ঞানচর্চা বাড়ানোর লক্ষ্যে।

শিক্ষা খাতের সমস্যা ও সমাধানের বিষয় তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জের একটি ‘ল’ কলেজ আছে, যেটি খুবই পুরাতন ও ঐতিহ্যবাহী। কিন্তু প্রথমবার কলেজটিতে গিয়ে বিস্মিত হতে হয়—সেখানে ওয়াশরুম নেই, পানির ব্যবস্থাও নেই। প্রায় ৫০-৬০ বছরের পুরনো একটি প্রতিষ্ঠানে এধরনের অব্যবস্থাপনা একেবারেই অগ্রহণযোগ্য।” তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে দৃশ্যমান অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, “সরকারি হাসপাতালগুলোতে তো আমাদের ভাই, বোন, পরিবারের সদস্যরাই চিকিৎসা নিতে যায়। তাই সেবার মান উন্নয়ন অত্যন্ত জরুরি।” তিনি জানান, নারায়ণগঞ্জে আইসিইউ সুবিধা চালু করা হয়েছে এবং এটি ১০ বেডে উন্নীত করার উদ্যোগ চলছে। পাশাপাশি, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে খানপুর হাসপাতালে ২,০০০ পিস ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে বলেও জেলা প্রশাসক জানান।

শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা ও জলাবদ্ধতা নিয়ে তিনি বলেন, “শহরে যানজট নিরসন ছিল একটি বড় চ্যালেঞ্জ। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে কাজ করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ও হকারমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছে।” তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করতে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, “সরকারি সেবাদানকারী সংস্থাগুলোতে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সেবা পায় সেটিই আমাদের মূল লক্ষ্য।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক ও সম্ভাবনাময় জেলা। এখানকার সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে একে সমাধানের দিকে নিয়ে যেতে চাই। প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই সবাই মিলে এগিয়ে যাক নারায়ণগঞ্জ।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা